বগুড়া ব্যুরো ও ধুনট প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভ‚ইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ধুনট উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত পত্রে স্বাক্ষর করে অনুমোদন করেছেন। শিগগিরই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গত ২০২১ সালের ১৮ ফেব্রæয়ারি রাশেদুজ্জামান উজ্জ্বলকে আহবায়ক ও আব্দুল হালিমকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করেন। ৪ বছর আহবায়ক কমিটির মাধ্যমে সংগঠন পরিচালিত হওয়ার পর গত রবিবার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
প্রায় ৪ বছর ধরে আহবায়ক কমিটি বগুড়ার ধুনট উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
অক্টোবর ২৮, ২০২৪
































