শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন, শেখ হাসিনার দুঃশাসনের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে শ্রমিক শ্রেণি। হাসিনার সরকার শ্রমিকদের ব্যবহার করেছে তাদের ক্ষমতায় থাকার ঢাল হয়ে থাকার জন্য। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য কাজ করে যাচ্ছে। অথচ, শ্রমিকদের ফ্যাসিস্ট হাসিনা ও তার দল ব্যবহার করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য। শ্রমিকের সাইনবোর্ড ব্যবহার করে তারা জমি দখল, স্ট্যান্ড দখল করেছে।
বৃহস্পতিবার (১ মে) আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে। বিএনপি শ্রমিকদের বিপদ-আপদে ঢাল হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই নেতা আরও বলেন, শ্রমিকদের ভালবাসা দিয়ে তাদের হৃদয় জয় করতে চাই আমরা। আমরা ইউনিয়ন ভিত্তিক শ্রমিক কার্ড করে দিবো। যাতে প্রত্যেক শ্রমিক সুযোগ-সুবিধার আওতায় আসে।
শিবগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি রেজাউলের করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
এসময় উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, রোকন উদ্দ দ্দৌলা রুবেল, যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল হক আক্কাস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত, সাধারণ সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, উপজেলা মহিলা দল নেত্রী মিনারা বেগম, ফাইমা আক্তার, খাদিজা আক্তার প্রমুখ। শ্রমিক সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক অংশ নেন। সমাবেশ শেষে মিছিল উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করেছেন- মীর শাহে আলম
মে ২, ২০২৫


































