বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে স্পষ্ট কারণ উল্লেখ করে শোকজ জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্ত উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর পোস্ট করেন। তিনদিন আগে করা মন্তব্যটি জানাজানি হলে উপজেলা ধর্মপ্রিয় এলাকাবাসী, শিক্ষার্থীরা সমালোচিত বিতর্কিত যুব কর্মকর্তার শাস্তির দাবি করেন। এর এক পর্যায়ে সেই বিতর্কিত যুব কর্মকর্তা পোস্টটি ডিলিট করে ক্ষমা প্রার্থনা করেন।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম সোমবার (৪ নভেম্বর) বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাতজনিত কারণ ও চাকরি বিধি বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) নেটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে স্পষ্ট কারণ উল্লেখ করে শোকজের জবাব দিতে বলা হয়েছে। চিঠির জবাব হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তাকে শোকজ
নভেম্বর ৪, ২০২৪
































