মো. কামারুজ্জামান, দিনাজপুর :
সাবেক প্যানেল মেয়র, ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ক্রিকেটার রেহাতুল ইসলাম খোকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র কাউন্সিলর এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক খালেকুজ্জামান বাবু।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ভোটের মাধ্যমে রেহাতুল ইসলাম খোকা এবং এডহক কমিটির সর্বসম্মতিক্রমে খালেকুজ্জামান বাবু কাউন্সিলর নির্বাচিত হোন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুম ‘কাঞ্চন’-এ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক প্রেরিত পত্র সুত্র নং বিসিবি/নির্বাচন-২৫/২০২৫/ক্যাটাগরি-১/৪০১ (৬৪), তাং- ২ সেপ্টেম্বর’২৫ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক প্রেরিত পত্র সুত্র নং-বিএসএফ/৩৮১ (৮১), তাং- ২৬-০৮-২০২৫ইং এর উপর বিস্তারিত আলোচনা শেষে উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ক্রীড়া সংগঠক খালেকুজ্জামান বাবু, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক নুর আলম হক খোকন, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক রেহাতুল ইসলাম খোকা, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার আরিফুল আলম পল্লব, সাবেক ক্রিকেটার মিশু আলী সুহাস ও ক্রীড়া সাংবাদিক ও দৈনিক মানবজমিনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. কামারুজ্জামান।
এডহক কমিটির অপর সদস্য ক্রীড়া সংগঠক মোকাররম হোসেন সভায় অনুপস্থিত থাকলেও অনলাইনে যুক্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও সভায় আম্পায়ার নির্বাচনসহ জুলাই শহিদ স্মৃতি আন্তঃ উপজেলা ফুলবল টুর্ণামেন্ট ২০২৫ এর চুড়ান্ত খেলার প্রস্তুতি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আমন্ত্রণ/এসিজি
রেহাতুল ইসলাম খোকা বিসিবি’র ও খালেকুজ্জামান বাবু সাঁতার ফেডারেশনের কাউন্সিলর নির্বাচিত
সেপ্টেম্বর ১৭, ২০২৫


































