মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
আসন্ন নির্বাচনে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন রেজাউল করিম বাপ্পি। তিনি আদমদীঘি উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এবং বাপ্পি ডেকোরেটরের স্বত্বাধিকারী।
দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রেজাউল করিম বাপ্পি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি বিএনপির দলীয় সমর্থনেরও প্রত্যাশা করেন। এছাড়া দলমত-নির্বিশেষে সবার ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।
রেজাউল করিম বাপ্পি জানান, ‘এলাকাবাসীর দোয়া ও সমর্থন তাঁর পথচলার অনুপ্রেরণা। মানুষের ভালোবাসা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। তিনি আগামী দিনের পথচলায় আদমদীঘি সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।’
আমন্ত্রণ/এজি
আদমদীঘি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন বাপ্পি
নভেম্বর ৩, ২০২৬
































