আজহারুল আজাদ জুয়েল, রংপুর থেকে :
নাগরিক প্লাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা রংপুরের এনজিও ফোরাম কার্যালয়ে শুরু হয়েছে। দু’দিনব্যাপী কর্মশালায় দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক শিউলি হাঁসদা ও সদস্য রিতা হেমরম সহ রংপুর নীলফামারী ও গাইবান্ধা জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের উদ্যোগে বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সদস্যদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রংপুরের বিশিষ্ট সমাজকর্মী এবং রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেনজু। ক
র্মশালার প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক মঞ্জুশ্রী সাহা, ডেমোক্রেসি ওয়াচ এর ক্যাপাসিটি বিল্ডিং এন্ড আউটরীচ কো অর্ডিনেটর মো. আব্দুস সেলিম। কর্মশালার শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব শামীমা সুমি।
কর্মশালার প্রথম দিনে নাগরিক প্লাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য দক্ষতা নেতৃত্ব কার্যক্রম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় এবং গ্রুপ ডিসকাশনে নানা রকম প্রস্তাবনা প্রস্তাবনা ও উপস্থাপনা হয়। দুইদিনব্যাপী কর্মশালা আজ ২৫ জানুয়ারি বিকেলে শেষ হবে।
আমন্ত্রণ/এজি


































