আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
বস্তুনিষ্ঠার সঠিক সংবাদ প্রচার ও সমাজের অবহেলিত মানুষের সুখ-দুঃখের কথা মোহনা টেলিভিশনে তুলে ধরায় জয়পুরহাট জেলা প্রতিনিধি আকতার হোসেন বকুলকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা ধরঞ্জী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তারুণ্যের উৎসব-২৫ উপজেলা দিবস ও উন্নয়ন মেলার মাধ্যমে দর্শন জনপ্রিয় মোহনা টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি বকুলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সমাজে বিশেষ অবদান রাখা বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিদের বে-সরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন মুলক “জাকস ফাউন্ডেশন” প্রতিবছর উৎসাহ মুলক এমন কার্যক্রমের আয়োজন করে আসছে। ক্রেস্ট প্রদান উপলক্ষে জাকস ফাউন্ডেশন বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র্যালির আয়োজন করেন।
অবশেষে জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মো. আবুল বাশার, পরিচালক মো. রফিকুল ইসলাম বাদশা, সহকারি পরিচালক মো. সামসুল আলম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, জাকসের উপজেলা সমন্বয়কারী শ্রী গঙ্গেশ চন্দ্র রায় ও সহকারী সমন্বয়কারী মো. মুনসুর আলী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে মোহনা টিভির সাংবাদিক সহ উপজেলার ১৫’গুণীজনকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি
মোহনা টেলিভিশনের সাংবাদিককে জাকসের ক্রেষ্ট প্রদান
ডিসেম্বর ২৬, ২০২৫


































