বাবুলাল মার্ডি, মিঠাপুকুর( রংপুর) প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুর উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজনে বুধবার মিঠাপুকুর কলেজ মাঠে শুভ বড়দিন-২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মানিক, সাংবাদিক রুবেল হোসাইন সংগ্রাম, প্রবীণ ক্রীড়া সংগঠক লাল মিয়া ও মোজাম্মেল হোসেন মোজাম প্রমুখ। প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করে রানীপুকুর বনাম মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন পরিষদ।
আমন্ত্রণ/এজি
মিঠাপুকুরে শুভ বড়দিন উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডিসেম্বর ২৫, ২০২৫


































