বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর)প্রতিবেদক :
“শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে গতকাল সোমবার উপজেলা শিশু একাডেমির সামনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মিলন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নূরনবী প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
অক্টোবর ৮, ২০২৫


































