বগুড়া ব্যুরো:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ১২ শ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান নান্টু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ১২শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মার্চ ১৮, ২০২৬


































