বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
উত্তরবঙ্গের কেন্দ্রীয় বিহার রংপুরের মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের আয়োজনে আজ শুক্রবার কঠিন চীবর দানোৎসব আদিবাসী মহাসমাবেশ ও কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলার পত্নীচড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক পরিমল খালকোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সদস্য ভদন্ত বুদ্ধানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সাংগঠনিক সম্পাদক, বিনায়াচার্য সত্যেপ্রিয় ভিক্ষুশ্রামন প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য সদ্ধর্ম সারথি আশিন প্রজ্ঞাবোধি মহাথের। মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দমদমা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অমৃতানন্দ ভিক্ষু, বদরগঞ্জ কুড়াপাড়া নবশালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু,অতিরিক্ত রংপুর জেলা প্রশাসক খ্রিষ্টফার হিমেল রিসিল, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম,টিএমএসএস এর উপ-পরিচালক সাগর কুমার বডুয়া,মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের সভাপতি বৈদ্যনাথ খালকো প্রমুখ।
কঠিন চীবর দানোৎসব আদিবাসী মহাসমাবেশ ও কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মে বিশ্বাস ভক্তবৃন্দ নারী,পুরুষ শিশু, কিশোর- কিশোরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বুদ্ধকীর্তন ও আদিবাসী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে কঠিন চীবর দানোৎসব আদিবাসী মহাসমাবেশ ও কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা
অক্টোবর ১৭, ২০২৫
































