বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নির্পোট) হলরুমে এপি কার্যক্রমের গুনগতমান আত্ন-পর্যালোচনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার সুজিত কস্তা’ র সভাপতিত্বে ও স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার মারিয়া মালোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধা এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার নরেশ মারান্ডী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মোছা- মেহেরন নেসা,প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস, আব্রাহাম হাসঁদা,স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার ঝিলিক রানী বর্মন প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন,এপি কার্যক্রমের গুনগতমান আত্ম-পর্যালোচনা করেন।কর্মশালায় সরকারি বেসরকারী প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সিবিও সদস্য, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নিবন্ধিত শিশু ও অভিভাবক, শিশু ফোরাম, যুব ফোরাম ও ভিডিসি সদস্যবৃন্দরা অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
































