বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
কানাডার দাতা সংস্থার অর্থায়নে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভার্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আয়োজনে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হয়রতপুর ইউনিয়নের রামেশ্বর পাড়া আদিবাসী কমিউনিটি সেন্টারে ইউনিয়ন নাগরিক ফোরাম গঠনমুলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নাগরিক ফোরাম গঠন সভায় বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কো-অডিনেটর ইকবাল হোসেন ও গৌসুল আজম, প্রজেক্ট অফিসার, নাগরিক প্রকল্প।
বক্তারা বক্তব্যে নাগরিক প্রকল্পে লক্ষ্য ও উদ্দেশ্য বলেন, নারী, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ নাগরিক সমাজের কন্ঠস্বর শক্তিশালী করা, তাদের প্রতিনিধিত্ব ও স্বীকৃতি বৃদ্ধি করা এবং সিদ্ধান্ত গ্রহন ও অধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহন বৃদ্ধি করা।আলোচনা সভায়, বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি শ্রীমতি আলোতি খালকো ও মিনা মিনজিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। নাগরিক ফোরাম গঠন সভায় উপজেলা বড়হয়রতপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড়ের নাগরিক ফোরাম সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে ইউনিয়ন নাগরিক ফোরাম গঠন সভা
সেপ্টেম্বর ১৪, ২০২৫
































