দৈনিক আমন্ত্রণ, বোচাগঞ্জ :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ এলএসডি তে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় সেতাবগঞ্জ এলএসডি চত্বরে খাদ্য শষ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার। এসময় জহুরা অটো রাইস মিলের ব্যস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল কাফি লিটন, বোচগঞ্জ চালকল মালিক গ্রæপের সভাপতি মো. ফয়জুল আলম চৌধুরী বাবলু, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী আলহাজ¦ মো. আকিল উদ্দিন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জয়নাল আবেদীন, ওসি এলএসডি মো. মাঈনুল ইসলাম, লোড আনলোড ঠিকাদার মোঃ ফরিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এবার চাল ৪৫ টাকা প্রতি কেজি দরে ১৮ হাজার ৫৯৪ মে. টন সিদ্ধ চাল, ৪৪ টাকা প্রতি কেজি দরে আতপ চাল ৩৪৫ মেঃ টন, ৩২ টাকা প্রতি কেজি দরে ৮৮৪ মে. টন ধান ও ৩৪ টাকা প্রতি কেজি দরে ৪৪ মে. টন গম সংগ্রহ করবে সেতাবগঞ্জ এলএসডি। সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট প্রর্যন্ত।
বোচাগঞ্জে সরকারি গোডাউনে ধান চাল ও গম ক্রয়ের উদ্বোধন
মে ১১, ২০২৪

































