নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে এলজিইডি এর বাস্তবায়নে সড়ক ও জনপদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজে স্কেরিফাই করে কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার সরকারি কলেজ মোড় হতে গোলাপগঞ্জ গামী রোডের সড়ক উদ্বোধন করেন যৌথভাবে নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস ও মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।
এ সময় উপজেলা প্রকৌশলী জিবরীল আহমাদ, উপজেলা এসএই উপ-সহকারী মো. হাসিনুর রহমান, সাব ইঞ্জিনিয়ার মো. রাজিউল ইসলাম, কার্য সহকারী মো. মোজাম্মেল হক ও মো. নাজমুল হুদা, নওগাঁর ইথেন ইন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আজাদ আলী ও আবু ওবাইদা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইথেন ইন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আজাদ আলী জানান, জনস্বার্থে জরুরি ভিত্তিতে ৪০ এমএম কার্পেটিং, ৯.৩৫০ মিটার সড়ক ও রাস্তার প্রস্থ ১৮ ফুট এবং ৯০০ মিটার ড্রেনের কাজ বাস্তবায়ন করা হবে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে ১০ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন
ডিসেম্বর ২৬, ২০২৪


































