কাশী কুমার দাস, দিনাজপুর :
নানা আয়োজনের মধ্যে দিয়ে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের (২০২৬-২০২৮) ত্রি-বার্ষিক নির্বাচন রোববার (১০ মে) অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ-দিনাজপুর জেলার উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাশী কুমার দাস, ৯টি উপজেলা হতে আগত ভোটারদের ভোট গ্রহণ করেন। তাকে সহযোগিতা করেন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মো. লুৎফর রহমান, আহবায়ক আব্দুস সালাম, নিমাই চন্দ্র রায়, হেমবালা ও শাপলা খাতুন।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার সভা প্রধান পদে এনামুল হক’কে সহ-সভা প্রধান পদে আরুফা খাতুন, সম্পাদক পদে বাদশা আলমগীর (বিনা প্রতিদ্ব›িদ্বতায়), সহ সম্পাদক পদে কমল চন্দ্র রায়কে নির্বাচিত ঘোষনা করেন।
এসময় সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান ও আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে জনসংগঠনের দিনাজপুর জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি


































