মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) :
বগুড়ার আদমদীঘিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আদমদীঘি সামাজিক সংস্থা (আসাস) এর উদ্যোগে মুরইল বেগম মহসিনা আদর্শ স্কুল চত্বরে প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আদমদীঘি সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল আলমের সভাপতিত্বে ও এমদাদুল হক বাদশার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নসরতপুর ইউপির যুব বিভাগীয় দায়িত্বশীল রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু, নসরতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী, মাওলানা আসাদুল হক, লুৎফর রহমান, উপজেলা জামায়তে ইসলামীর আমির আতোয়ার হোসেন প্রমুখ । উক্ত সভায় কোরআন তেলওয়াত করেন বিবি হাজেরা এতিম খানার সহ সুপার মাওলানা আবু ইউসুফ। সভাশেষে অতিথিরা প্রায় তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আমন্ত্রণ/এসিজি


































