প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ :
ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিজয় চত্বরের সামনে, অনতিবিলমে¦ সাম্প্রদায়িক হামলা বন্ধ, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার এবং হামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ প্রদান এবং বাস্তুহারাদের জায়গা জমি ফিরিয়ে দেওয়ার সরকারি পদক্ষেপ গ্রহনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের সভাপতিতে¦ সমাবেশ ও বিক্ষোভে বক্তব্য রাখেন, পূজা উৎযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশ চন্দ্র রায়, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেবশর্মা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপংকর রাহা বাপ্পী সহ আরো অনেকে ।
বক্তরা তাদের বক্তব্যে ৮ দফা দাবী তুলে ধরেন, দাবিগুলো হলো সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রæত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রæততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান। ক্ষতিগ্রস্থদের যথোপযুক্ত ক্ষতিপুরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, অনতিবিলমে¦ ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রনয়ন করতে হবে। ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’গঠন করতে হবে। হিন্দুধর্মীয় কল্য্যণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রনয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ড, আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটির ঘোষণা দিতে হবে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আগস্ট ১৪, ২০২৪
































