মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল আরোহী আলম ইসলাম(২৩) নামে যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম ঠাকুরগাঁও জেলা সদর মুসলিমনগর এলাকার আব্বাস আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলম বুধবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়। ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বড় বটতলী মাদরাসা্ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় ওই আলমকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আলমের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে ছিল।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের আত্মীয় জনের সাথে যোগাযোগ করে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামাল হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































