ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলার সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এটিএম তৌহিদুল ইসলাম সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এটিএম তৌহিদুল ইসলাম এর আগে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে ঠাকুরগাঁও জেলায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি লালমনিরহাট জেলায় কর্মরত আছেন।
উল্লেখ্য, দিনাজপুরে থাকাকালীন এটিএম তৌহিদুল ইসলাম সফলতা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করেছেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের সাবেক টিআই (প্রশাসন) তৌহিদুল সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন
অক্টোবর ২১, ২০২৫
































