আব্দুর রাজ্জাক, দিনাজপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক সদর আসনের মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে দিনাজপুর শহরের বাস টার্মিনাল রোড হয়ে সরকারি কলেজ মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদেরকে নিয়ে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীসহ জেলা বিএনপি, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে গণসংযোগের সময় বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি বলেন, দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি। আগামী নির্বাচনে ধানের শীষ তথা দিনাজপুর সদর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকে দোয়াপ্রার্থী। দল যদি আমাকে নমিনেশন দেয় অবশ্যই দিনাজপুর সদর-৩ আসন থেকে জয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
অক্টোবর ২১, ২০২৫
































