মহামুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের মির্জাপুর মোড়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে দু’টি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
জানা গেছে, দিনাজপুর থেকে কাগজের পুরাতন কার্টুন নিয়ে একটি ট্রাক জয়পুরহাট অভিমূখে যাচ্ছিল। বিরামপুরের মির্জাপুর মোড়ে বৃহস্পতিবার ভোরে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে কার্টুনবাহী ট্রাকের চালক গোলাম রব্বানী (৪০) গুরুত্বর আহত হন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার পারভেজ রব্বানীকে মৃত: ঘোষণা করেন। রব্বানী জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলছে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত
ডিসেম্বর ২৭, ২০২৪
































