মো. সামিউল আলম, বিরামপুর :
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে পালনের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে পৌর যুবদলের আয়োজনে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিএনপি মোড়স্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ বিন আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল, শরিফুল ইসলাম, সুমন সওদাগর, আহবায়ক কমিটির সদস্য সাদেকুল ইসলাম, শাহরিয়ার মাহাবুব, নুর আলম, জিয়াউর রহমান জিয়া, রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিরা, সাধারণ সম্পাদক আরমান আলী সহ পৌর যুবদলের আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা এবং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় এবারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে পালনের জন্য পৌর ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে প্রতিষ্ঠা্বার্ষিকী উদযাপনে পৌর যুবদলের প্রস্তুতি সভা
অক্টোবর ১২, ২০২৪


































