বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে জামাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শ্বাশুড়ি বুলি বেগম ঘটনার ৬দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষতেক গত মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বিরামপুর সাবেক পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম বুলি বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তুচ্ছ কারণে শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত ছিল।
গত ২ এপ্রিল (বুধবার) সকালে জামাই মেহেদুল তার শ্বাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে শ্বাশুড়ি বুলি বেগমের (৫৫) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বুলি বেগমের সর্বাঙ্গ আগুনে ঝলসে গেছে। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ণ ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬দিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুলি বেগমের মৃত্যু ঘটেছে। গত ২ এপ্রিল ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে এবং জামাই মেহেদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে জামাইয়ের দেওয়া আগুনে শ্বাশুড়ির ৬দিন পর মৃত্যু
এপ্রিল ৯, ২০২৫


































