মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ এক আন্তঃজেলা মোটরসাইকেল চোরকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে আজ রোববার (৮ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফসিউদ্দিনের বাড়ি থেকে সুজুকি ১৫০ সিসি একটি মোটরসাইকেল শনিবার (৭ ডিসেম্বর) সকালে চুরি হয়।। ওই মোটরসাইকেল চোরকে ধরার জন্য বিরামপুর উপজেলার হাবিবপুর বাজারে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
ঘটনাক্রমে ওইরাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি মোটরসাইকেলসহ হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সানজিদ রহমান মাসুমকে (৩০) আটক করা হয়। আটক মাসুমের নামে ইতোপূর্বে ঢাকার বনানী থানাতেও চুরির মামলা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটক মোটরসাইকেল চোরকে আজ রোববার (৮ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































