আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে দাদন ব্যবসায়ী কর্তৃক লাঞ্ছিত হয়ে মাধ্যমিক স্কুলের এক সহকারি শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার বহবলদীঘি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলিমুল ইসলাম গত ৪ ডিসেম্বর শয়ন ঘরের বর্গার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শিক্ষক আমিনুল ইসলাম একজন ভদ্র ন¤্র প্রকৃতির লোক ছিলেন। তাঁর এ অকাল মৃত্যু সহকর্মীবৃন্দ সহ এলাকার কেউ মেনে নিতে পারছে না। তাঁর সহকর্মীরা এবং এলাকার অনেকে শিক্ষক আলিমুল ইসলামের এ অকাল মৃত্যুর কারণ খুঁজতে শুরু করে জানতে পারেন, বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের দাদন ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন আলিমুল। মাসিক ১০ হাজার টাকা দাদন বাবদ দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ পরিশোধ করে আসছিলেন শিক্ষক আলিমুল। কিন্তু ২ ছেলের লেখাপড়ার খরচসহ অভাবের তাড়নায় গত কয়েক মাস যাবৎ দাদনের টাকা দিতে না পারায় ফারুক হোসেন কর্তৃক পথিমধ্যে শিক্ষক আলিমুল ইসলামকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হলে ক্ষোভে লজ্জায় আলিমুল ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হন। মৃত্যুর দিনেও আলিমুল ইসলামের মুঠোফোনে ফোন দিয়ে দাদন ব্যবসায়ী হুমকি প্রদান করেন। এসকল বিষয় পরিবারের জানতে খানিকটা সময় লাগে। আলিমুল ইসলামের দাফন কাফনের পরে হলেও প্রকৃত সত্যটা পরিবারের কাছে চলে আসে এবং জানতে পারে সহকর্মীরাও।
তাই মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটসহ বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্যজোট নেতৃবৃন্দ মরহুম শিক্ষক আলিমুল ইসলামকে লাঞ্ছনাকারী দাদন ব্যবসায়ী ফারুক হোসেনের বিচারের দাবিতে উপজেলার বিজোড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাড়ীতে ছুটে যান এবং প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিরল উপজেলা শাখার আহŸায়ক আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বিরল উপজেলার শাখার আহŸায়ক জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্য সচিব এনায়েতুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার যুগ্ম আহŸায়ক শামীমুর রহমান শামীম, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক/অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল, বহবলদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষক নেতৃবৃন্দ ৭২ ঘন্টার মধ্যে দাদন ব্যবসায়ি ফারুক আত্মসমর্পণ না করলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি প্রদান করেন।
এ সময় মরহুম শিক্ষক আলিমুল ইসলাম এর সহধর্মীনি, ২ ছেলেসহপরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে স্কুল শিক্ষকের আত্মহত্যার প্ররোচনাকারি দাদন ব্যবসায়ির বিচার ও শাস্তির দাবিতে সমাবেশ
ডিসেম্বর ১৮, ২০২৪

































