কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) হলরুমে দিনাজপুরের মানবতার প্রতিষ্ঠান আফটার লাইফ ফাউন্ডেশন উদ্যোগে ৩ শতাধিক অসহায়-গরিব নর-নারীর মানুষের মাঝে আজ শুক্রবার (২৮ মার্চ) ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর এর সভাপতি মো. তাইজুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার সমাগ্রী বিতরণ করেন সম্মানীত অতিথি শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো. রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সাব্বির মতনোয়ার টনি, কোষাধ্যক্ষ মো. মুকুল, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রাইডে ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম সাগর, উপদেষ্টা হাফেজ মো. আনোয়ার হোসেন, উদয়মান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।
বক্তারা বলেন, প্রতি বছর আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায়-দরিদ্র মানুষের মুখের হাসি ফুটাতে ঈদ উপহার সমাগ্রী বিতরণ করে থাকি। এছাড়া আমরা ক্ষুধার্ত মানুষকে নিয়মিত সাপ্তাহিক খাদ্য বিতরণসহ সমাজের এবং স্কুলের উন্নয়ন কল্পে আমরা আমাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে কাজগুলো করে আসছি।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে গরিব-অসহায় নারী-পুরুষের মাঝে আফটার লাইফ ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
মার্চ ২৮, ২০২৫


































