আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ষাড়াশী অভিযানে মাদক বিক্রেতা দম্পত্তিসহ ৮ জনকে দন্ডাদেশ প্রদান করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অঅর্থদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি চলমান অভিযানে গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে ৩জন মাদক বিক্রেতা এবং বাকি ০৫ জন মাদকসেবী রয়েছে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ।
গ্রেফতারকৃত উপজেলার ৫নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামের মৃত খাজিম উদ্দীনের ছেলে রবিউল ইসলামকে (৩৭) মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, একই ইউনিয়নের করলা গ্রামের সাইদুর রহমানের ছেলে নিশাতকে (৩৫) মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ছোট তিলাইন গ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে শাহিন আলমকে (৩০)মাদক বিক্রির অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের মৃত দলিল উদ্দীনের ছেলে আবুল কালাম আজাদকে (৩২) মাদক সেবনের অপরাধে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, একই ইউনিয়নের চকবালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে রানাকে (১৯) মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
বিরল পৌর-শহরের শাহাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে হাফিজুর রহমান হাবিবকে (২৯) মাদক সেবনের অপরাধে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, পৌর-শহরের ভাড়া বাড়িতে রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অপরাধে এক দম্পত্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। মাদক বিক্রেতা স্বামী পৌর-শহরের জয়নালপাড়া এলাকার আব্দুল খালেক এর ছেলে হাফিজুর রহমানকে (৪০) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা ও হাফিজুর রহমানের স্ত্রী মানছুরা বেগমকে (৩০) মাদক বিক্রির অপরাধে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বিরলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রেতাসহ মাদকসেবীর দন্ড
ডিসেম্বর ১৩, ২০২৫
































