আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরলের ১ নং আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন আলী এর পদত্যাগের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে মানববন্ধন শেষে চৌরঙ্গী বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পরিষদে ফিরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাৎ, দুর্নীতিবাজ, ঘুষখোর, নারীলোভী, নেশা ও মাদকদ্রব্যের গডফাদার, ভূয়া প্রকল্প ও বিচার শালিসের নামে লাখ লাখ টাকা আত্মসাৎকারি, মাফিয়া ডন, ক্ষমতার অপব্যাবহারকারী চেয়ারম্যান মো. লিটন আলী পদত্যাগ না করলে শীঘ্রই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। অনতিবিলম্বে মো. লিটন আলী পদত্যাগ করে ছাত্র-জনতার দাবিসমূহ মেনে নিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজসেবক মিজানুর রহমান, এমএ রাসেল, ইউপি সদস্য মোস্তাক হোসেন রবি, ইউপি সদস্য নিজামুল ইসলাম, তৈমুর আলী, ছাত্র মো. নাসিম, শাহরিয়ার আলম, সবুজ, সজিব, গণ্যমাণ্য ব্যক্তি সাত্তার আলী প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
বিরলের আজিমপুর ইউপি চেয়ারম্যান লিটন আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ মানববন্ধন অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২২, ২০২৪
































