মো. নূর ইমলাম, দিনাজপুর :
বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজীর আশু রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ অফিসে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের সচেতন সাংবাদিকবৃন্দের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, শহর জামায়াতে ইসলামীর আমীর মোঃ রেজাউল করিম, এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, দৈনিক মানবজমিনের দিনাজপুর প্রতিনিধি মো. কামারুজ্জামান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি এম.আর. মিজান, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি সুবীর চক্রবর্তী ছোটন, ডেইলি নিউ নেশনের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ জুয়েল, দৈনিক মানববার্তার স্টাফ রিপোর্টার মো. নুর ইসলাম, দৈনিক তিস্তার স্টাফ রিপোর্টার সৈয়দ ইমরুল কায়েস রূপম, সাপ্তাহিক কর্মসন্ধানের সহ-সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ রুহুল আমীন গাজীর সংগ্রামী নেতৃত্বের প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ পাক যেন তাঁকে দ্রæত সুস্থতা দান করে আবার আমাদের নেতৃত্ব দিতে পারেন। সবাই তাঁর সুস্থতার জন্য সবাই মহান প্রভুর দরবারে দোয়া করেন।
আমন্ত্রণ/এসিজি
বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজীর আশু রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল
সেপ্টেম্বর ২২, ২০২৪
































