আজিজুল হক সরকার :
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সকল বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ মে) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী গার্ল গাইডস এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইড দিনাজপুর জেলা শাখার জেলা কমিশনার মকসুদা পারভীন।
আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান।
প্রধান অতিথি ছামিউল ইসলাম তার বক্তব্যে বলেন, “আজকের এই ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। “হলদে পাখি” আমাদের শেখায়—ছোট হলেও নিজের ডানা মেলে আকাশ ছোঁয়ার সাহস রাখতে হয়।
বাংলাদেশ গার্ল গাইড তরুণীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি, তোমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে। এমন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।
বাংলাদেশ গার্ল গাইড ফুলবাড়ী উপজেলা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালযয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া খানম, ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ গার্ল গাইড ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ভারতী রানী, রুদ্রানী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও কোষাধ্যক্ষ
শাহীন আরা, শিক্ষার্থীদের মধ্যে গীতশ্রী দত্ত, রানা তাবাসসুম, মোছা. সিরাজাম মুনিরা উপস্থিত থেকে গার্ল গাইড কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করেন।
সভাপতির বক্তব্যে দিনাজপুর জেলা শাখার জেলা কমিশনার মকসুদা পারভীন বলেন, “শিক্ষার্থীদের মেধা অন্বেষণে তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, তাদের যোগ্য ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন। তাই অ-রাজনৈতিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গার্লস গাইড এসোসিয়েশনকে আরো বেগবান করে শিক্ষার্থীদের প্রথম থেকেই প্রকৃত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সব দিক থেকে তাদের দক্ষ করে তুলতে শিক্ষা কর্মকর্তা, শিক্ষকদের প্রতি আহ্বান জানান।”
অতিথিবৃন্দ জানান, “আজকের এই বিনিময় সভা আমাদের পারস্পরিক শেখা ও জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। হলদে পাখির মতো উচ্ছলতা, সাহস এবং ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। গার্ল গাইডের মূল শিক্ষা—সেবার মানসিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব—এসব গুণাবলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।সকল অংশগ্রহণকারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।”
মতবিনিময় সভায় ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস কে মোহাম্মদ আলী, দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার, গৌরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ এইচ এম মোস্তাফিজুর রহমান,পূর্ব রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা খান,তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোলাম মো. হারিছুল আলম, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সালাম, চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্যামলী আখতার, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু তালেব, উত্তর সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরিনা নজনিন,আদর্শ কলেজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা খাতুন, ভাটপাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.শামীমা নাসরিন, রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছা,নাজনিন নাহার, রাঙ্গামাটি রাইফেলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. কিসমত আরা প্রমুথ।
আমন্ত্রণ/এজি


































