আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তানি ব্যাটারদের সামনে যেন বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান মাহমুদ-রিপন মন্ডলরা। ঝোড়ো ব্যাটিংয়ে দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান।
ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তান
আগস্ট ১৫, ২০২৫


































