বগুড়া ব্যুরো :
বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান (৪০)কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সদরের কৈচড় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে হত্যা নাশকতা বিস্ফোরকদ্রব্যসহ একাধিক মামলায় রয়েছে। গ্রেফতার ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান সদরের কৈচড় পূর্বপাড়ার গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
বগুড়া জেলা ডিবি পুলিশের ওসি মুস্তাফিজ হাসান গ্রেফতারের সতত্যা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদরের কৈচড় পূর্বপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে চেয়ারম্যান মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তিনি হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার আসামি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া সদরের ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী গ্রেফতার
নভেম্বর ২২, ২০২৪
































