প্রেস বিজ্ঞপ্তি :
বগুড়া লেখক চক্রের ৯৭১ম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
আসরে স্বরচিত লেখা পাঠ করেন সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি নিরব সাগর, ছড়াকার সুমন মোহন্ত, কবি সাহানা আক্তার, পারভীন নাহার, তানভীর, সাদিকুর রহমান এবং আব্দুর রাজজাক। পঠিত লেখাসমূহ নিয়ে আলোচনা করেন কবি বিশ্বজিৎ দাশ ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া লেখক চক্রের ৯৭১ তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত
অক্টোবর ৩১, ২০২৫


































