বগুড়া ব্যুরো :
দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভুমিকা অপরিহার্য। জুলাই আন্দোলনকে দমানোর চেষ্ঠা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের অনবদ্য ভুমিকা ছিল বলেই সফলতা আরও দ্রুত অর্জন হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের হোটেল নাজ গার্ডনের হলরুমে বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ বলেন।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, এদেশের মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে নয়, জিয়াউর রহমানের ঘোষণার পর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বিপরীত মতামতের অগণিত মানুষকে বিচার ছাড়া হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, পৃথিবীতে তিনটি ‘হ’ কুখ্যাত। তার মধ্যে একটি হাসিনা । যার কাজ ছিল এদেশের মানুষের গণতন্ত্র হরণ করে লুটপাট তন্ত্র কায়েম করা। প্রধান অতিথি আরও বলেন, এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। এদেশের মানুষ এখন তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। তারেক রহমান দেশে ফিরবেন, তিনি যে লড়াই গত ১৭ বছর ধরে করে গেছেন। তার ফল এসেছে ২৪ এর জুলাই আন্দোলনে। জিয়াউর রহমানের পূন্যভুমি বগুড়ায় ফিরবেন এলাকার ছেলে তারেক রহমান। এদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, এদেশের হাল ধরুক জিয়াউর রহমানের মত করে।
বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, বগুড়া বারের সভাপতি অ্যাভোকেট আতাউর রহমান মুক্তা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে বগুড়া প্রেসক্লাবের পক্ষথেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
আমন্ত্রণ/এসিজি


































