বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালামকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্য রাতে শহরের কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিন্ত করে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, রোববার তাকে আদালতে তোলা হবে। এখন তিনি থানা হেফাজতে রয়েছেন।
ওসি বলেন, চলতি বছর আগস্টে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে। এখন তিনি থানা হেফাজতে আছেন। পুলিশ বলছে, সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি সালাম।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া জেলা শ্রমিক লীগ সভাপতি সালাম গ্রেপ্তার
সেপ্টেম্বর ৭, ২০২৫


































