বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুর উপজেলায় ১৩ মাস বয়সের ছেলে শিশু সন্তান রেখে সুম্মা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুম্মা খাতুন শুভগাছা গ্রামের আযম খন্দকারের মেয়ে।
নিহতের মা তাছলিমা জানান, টাঙ্গাইল জেলার সোহেল রানা সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। মেয়ে তার স্বামীকে নিয়ে আমার বাসায় থাকে। মাঝে মধ্যেই তাদের দুজনার সঙ্গে ঝগড়া হতো। মঙ্গলবার সকালে মেয়ে রেখে সোহেল কাজের উদ্দেশে বাহিরে যায়। সকাল ১০টার দিকে মেয়ের ঘরের মধ্যে থেকে নাতি শিশুর কান্নার শব্দ পায়। জানালার ফাঁক দিয়ে দেখি মেয়ে গলায় ওড়না পেচানো অবস্থায় তীরের সঙ্গে ঝুঁলছে। এ সময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে ভিতরে গিয়ে লাশটি নামায়।
নিহতের স্বামী সোহেল জানান, আজ মঙ্গলবার সকালে কোন ঝড়গা হয়নি। ১৩ মাসের সন্তান রেখে সে আত্মহত্যা করেছে। এখন আমি সন্তানকে কিভাবে মানুষ করব।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেষপুরে ১৩ মাসের সন্তান রেখে মায়ের আত্মহত্যা
ডিসেম্বর ১৭, ২০২৪
































