আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুর শহর সমাজসেবা দপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে শহর সমাজসেবা কার্যালয়ের আওতাভুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের অংশগ্রহণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই-প্রতিবাদ্যকে সামনে রেখে সোমবার (১০ ফেব্রæয়ারি) শহরের মধ্য বালুবাড়িতে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম।
এসময় শহর সমাজসেবা কার্যালয়ের প্রকল্পভুক্ত এলাকার সভাপতি মোছা. শারমিন আরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অ. দা.) মো. ময়নুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. শাহজালাল মিয়া, সমন্বয় পরিষদ শহর সমাজসেবা কার্যালয়ের সাংগঠনিক সম্পাদক ও এমএনডিএফ এর নির্বাহি পরিচালক মো. আব্দুল হামিদ, রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু প্রমুখ।
উঠান বৈঠকে শহর সমাজসেবা কার্যালয়ের গৃহিত কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন অংশগ্রহণকারীরা। বিশেষ করে নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমুলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা, জুলাই/২৪ বিপ্লব ও এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দুরীকরণ নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
আমন্ত্রণ/এসিজি


































