মো. কামারুজ্জামান, দিনাজপুর :
দিনাজপুরের আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বর্ণিলভাবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল- ফ্রি বøাড গ্রæপিং, স্বাস্থ্য পরীক্ষা ও আই (চক্ষু) ক্যাম্প। সকল মাদ্রাসা ও স্কুলের প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ কর্মসূচীতে সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়া মতো।
১৬ ডিসেম্বর সোমবার সকালে মাদ্রাসার জাবালে রহমত শিশু মঞ্চে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাদ্রাসার পরিচালক কামরুল হাসান রাসেল। মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচীগুলো পরিদর্শন করেন দিনাজপুর স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আফসার আল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল শামীম হোসেন, এডমিন ইনচার্জ মো. কামারুজ্জামান, সমন্বয়ক মো. মাহ্ফুজুর রহমান, হিসাব ইনচার্জ আব্দুর রাকিব, আরবী বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মোঃ আরিফুল ইসলাম, ইংরেজি বিভাগীয় প্রধান মিনারা পারভীন, পরিবহন বিভাগীয় প্রধান মশিউর রহমান জুয়েল প্রমুখ।
আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. আনছার আলী। দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় ফ্রি বøাড গ্রæপিং ও স্বাস্থ্য পরীক্ষা করেন, মেডিকেল অফিসার ডা. জবায়তুন নাহার আইরিন, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) আফরিনা বৃষ্টি, হাসপাতালের মার্কেটিং অফিসার মু. হাদিউজ্জামান ও মোস্তাহিদা মারুফি।
উল্লেখ্য, দিনাজপুরের উপশহরস্থ ডায়াবেটিস হাসপাতাল মোড়ে স্থাপিত আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসে এমন জনহীতকর কর্মসূচীর মাধ্যমে মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বর্ণিলভাবে মহান বিজয় দিবস উদযাপন
ডিসেম্বর ১৭, ২০২৪
































