বগুড়া ব্যুরো :
বগুড়ায় হত্যা ও বিষ্ফোরক মামলায় শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ উদ্দিন প্রামানিক পলাশকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (১২ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর টহল দলের সদস্যরা রাশেদ উদ্দিন প্রামানিক পলাশ কে আটক করে। তার নামে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: মঈনুদ্দিন জানান বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































