বগুড়া ব্যুরো :
বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের জহুরুল নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আব্দুল মালেক জেলার সোনাতলা উপজেলার আগুনের তাইড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান সন্ধ্যায় মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের জহুরুল নগর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মালেকের নামে বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় সোনাতলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নভেম্বর ২৬, ২০২৪
































