বগুড়া ব্যুরো :
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনায় পথচারীসহ আরও ৫জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘনায় নিহত ব্যাক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজিচালক আরাফাত হোসেন (২২), একই ইউনিয়নের বিষা গ্রামের নজু হাজীর স্ত্রী হাওয়া বিবি (৫০)।
অপরদিকে আহত ব্যক্তিরা হলেন, কামুল্লা সরদারপাড়ার ফিরোজেরর মেয়ে মোছাঃ নাফিয়া (৬), বিষা গ্রামের মশির উদ্দিনের ছেলে নজরুল (৬৫), শাজাহানপুর থানার রুপিহার এলাকার বাবলু মিয়ার ছেলে ইউসুফ (২৪), কামুল্লা এলাকার আব্দুল গনির ছেলে সুমন (২১),কামুল্লা সরদারপাড়ার ফিরোজের স্ত্রীর নুরুন্নাহার বেগম (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায় সিএনজিটি ৫ জন যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন সিএনজিচালক আরাফাত হোসেন। কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছিলে বগুড়া থেকে ছেড়ে আসা একটি কার্ভাট ভ্যান সজোরে সিএনজিতে ধাক্কা দিলে সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে এ ঘটনায় কাভার্ড ভ্যান আটক রয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































