গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ১২টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি কুখ্যাত ডাকাত কামালকে গ্রেফতার করে আজ রোববার (২৭ জুলাই) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত কামাল হোসেনকে (৫২) থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানা মূলে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে আটক করে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, কামাল হোসেনের নামে বিভিন্ন জেলায় ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে ১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত কামাল গ্রেফতার
জুলাই ২৭, ২০২৫
































