বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের বিভিন্ন দোকানে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮১০ পিস চাইনিজ ফোল্ডিং চাকু ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখা ও থানা পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দোকানদারদের এ ধরনের চাকু ও ছোরা কেনাবেচা ও মজুদ সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে ফোল্ডিং চাকুর অপব্যবহার সম্পর্কে সচেতন করা হয়।
আজ রোববার (২৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার্থে ধারালো অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ৮১০ পিস চাইনিজ চাকু উদ্ধার
জুলাই ২৭, ২০২৫


































