বগুড়া অফিস :
বগুড়ায় রাজনৈতিক মামলায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম আব্দুর রহমান ওরফে লবো (৪৫)। তিনি সাবগ্রাম উত্তরপাড়া এলাকার আফতাব হোসেন মোল্লার ছেলে এবং যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাজনৈতিক মামলার আসামি হিসেবে আ: রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় যুবলীগের বন্দর কমিটির সভাপতি গ্রেপ্তার
ফেব্রুয়ারি ২৪, ২০২৫


































