বগুড়া ব্যুরো :
বগুড়ার সোনাতলায় প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় কলেজ ছাত্রী মরিয়ম আক্তার পলি (২০) নামের প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় (পিছনপাড়া) গ্রামে। পলি ওই গ্রামের আব্দুল মালেক পলাশের মেয়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেম-ভালোবাসা ঘটিত কারণে প্রেমিকের সঙ্গে বাবা-মা বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পলি তার বাবা-মার উপর অভিমান করে নিজ বসতবাড়ির শয়নঘরের সিলিং ফ্যানের সঙ্গে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আমন্ত্রণ/এজি


































