বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ মে) সন্ধ্যায় শেরপুর থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮), এবং ১নং কুসুম্বি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৭৫)।
শেরপুর থানা সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে শেরপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে রয়েছে।
আসামি ছাইয়ুমকে রবিবার সন্ধ্যায় বগুড়ার চান্দাইকোনা বাজার এলাকা থেকে এবং সাইফুল ইসলামকে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাগড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, “আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
আমন্ত্রণ/এসিজি


































