আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাংলাদেশ মহিলা গার্লস গাইডস অ্যাসোসিয়েশন “হলদে পাখি” কর্মসূচি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি স্থানীয় কমিশনার মোছা. আফরোজা খানম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন বক্তব্য রাখেন। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের সমন্বয়ে (২০২৫-২০২৬) অর্থ বছরে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে সভায় আলোচনা হয়। সংগঠনকে গতিশীল ও ফলপ্রসূ করতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।
এসময় উপস্থিত ছিলেন মহিলা গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় সম্পাদক মোছা. বদরুন্নেছা হক, কোষাধ্যক্ষ মোছাঃ রহিমা খাতুন, সমাজ সেবিকা গুলশান আরা গ্যালিন ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ গাইডসের সদস্য।
“হলদে পাখি” বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন (৬-১১) বছর বয়সী মেয়ে শিশুদের প্রোগ্রাম। বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক কাজে উদ্বুদ্ধকরণে সহায়তা করে থাকে।
আমন্ত্রণ/এজি


































