বগুড়া ব্যুরো :
বগুড়া সদরের টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র আলী হোসেন সৌরভকে হত্যা করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) রাতে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। সৌরভ বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকার আব্দুল মোমেনের ছেলে।
বগুড়া সদর থানার পুলিশ জানিয়েছে, তার মাথা থেতলানো ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, শনিবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে সহপাঠী চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। তারা দুজনেই স্থানীয় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ সময়ে সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসেন এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। আধঘণ্টা পরে সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইল ফোনে তার স্বজনদের জানায় সৌরভের বাইক দুর্ঘটনা হয়েছে, তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। তবে যারা ভর্তি করিয়েছে তাদের কাউকে পাওয়া যায় নি। টিএমএসএস মেডিকেল কলেজে তার মৃত্যুদেহ রেখে তারা পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, সৌরভের মাথা, পাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাÐ। আর বন্ধুদের পালিয়ে যাওয়াটাকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, নিহত সৌরভের বাবা আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে হত্যা
নভেম্বর ৩, ২০২৪
































