প্রদীপ মোহন্ত, বগুড়া ব্যুরো :
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে অসুস্থ একটি ভুবন চিল উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) সদস্যরা। ভুবন চিলটি উদ্ধারের পর পরিচর্যার জন্য তীরে নেতৃবৃন্দের হেফাজতে রয়েছে। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে ভুবন চিলটি উদ্ধার করা হয়। তীরের সভাপতি হোসেন রহমান জানান, কলেজ ক্যাম্পাসের একটি গাছে ভুবন চিলটি অসুস্থ অবস্থায় বসে ছিল। পরে তীরের সদস্যদের নজরে এলে ভুবন চিলটিকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, অসুস্থ ভুবন চিলটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শারিরিক অবস্থা পর্যবেক্ষণের পর বন বিভাগের সঙ্গে পরামর্শে দ্রæত পাখিটিকে অবমুক্তকরণের ব্যবস্থা নেওয়া হবে।
তীরের উপদেষ্টা ও আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভ‚ঁঞা বলেন, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। মূলত জলাশয় কিংবা নদ-নদীর কিনারে এদের সাক্ষাৎ মেলে। একাকী অথবা ছোট দলেও নজরে পড়ে। প্রজাতির অন্যদের মতো অত হিংস্র নয় ভুবন চিল। খাদ্যতালিকা স্থানীয় খাদ্যের যোগানের উপর অনেকাংশে নির্ভরশীল। পানির আশেপাশে আবাস হলে মাছই এদের প্রধান শিকার হয়। অনেকসময় এরা মৃত বা রুগ্ন মাছও খায়।
উল্লেখ্য শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) জীববৈচিত্র্য পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভ‚মিকার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০২১’ এ ভ‚ষিত হয়।
বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার
এপ্রিল ১, ২০২৪


































